ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

কার্টুন দেখানোর লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

অভিযুক্ত মমিনুল ইসলাম বিরামপুর উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ঐ দুই শিশু বাড়ির সামনে খেলছিল। এসময় প্রতিবেশী মমিনুল ইসলাম কার্টুন দেখানোর কথা বলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশুদের ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় পাশের বাড়ির এক শিশু ইফতারি দিতে এসে ঘটনাটি দেখে ফেলে এবং ভুক্তভোগী এক শিশুর পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা এসে শিশুদের উদ্ধার করে। এসময় অভিযুক্ত মমিনুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার (২৭ মার্চ) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে

কার্টুন দেখানোর লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫