ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

এবার ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) সকালে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন ভোরে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক পরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে বুঝতে পারবো কখন কারা কীভাবে আগুন লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ফেনীর আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবে আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে পুলিশ চাইলে এ সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্যদিয়ে প্রমাণ হয় যে, আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। আমাদের আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।

এর আগে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এবার ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

আপডেট সময় ০৬:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫