ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে

আইএনবি ডেস্ক: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৪০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬