ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ইসির ৭১ কর্মকর্তার বদলি

আইএনবি ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় পরিসরে প্রশাসনিক রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭১ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা।

বদলিকৃত কর্মকর্তাদের অধিকাংশই উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা।

এছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ইসির ৭১ কর্মকর্তার বদলি

আপডেট সময় ০৮:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫