ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভিক্টোরিয়া শহরে বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষমূলক হামলা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস।

রোববার (২১ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম নামাজ পরিচালনার পর নিজের গাড়িতে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলাকারী ইসলামবিদ্বেষী গালিগালাজ করতে থাকে এবং ইমামকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলে চিৎকার করে।

এনসিসিএম জানায়, ঘটনার পর থেকে গত ৪৮ ঘণ্টা ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা, যাতে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ঘটনার যথাযথ জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

বিবৃতিতে কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, ‘একজন সম্মানিত ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটি আমাদের সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার ভয়াবহ বাস্তবতার একটি স্পষ্ট উদাহরণ।’

সংস্থাটি আরও উদ্বেগ প্রকাশ করে জানায়, মুসলিমবিরোধী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা সকল পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতাদের এ ধরনের হামলার নিন্দা জানানো এবং ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার সব দিক, বিশেষ করে এটি ঘৃণাপ্রসূত অপরাধ ছিল কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইমাম শেখ ইব্রাহিমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য কিংবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে কিছু জানানো উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

আপডেট সময় ০৪:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬