ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ১২ কারখানায় ছুটি

সাভার প্রতিনিধি: আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বাৎসরিক ইনক্রিমেন্ট চার শতাংশের ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে কর্মবিরতি পালন করছেন । এ ঘটনায় শিল্পাঞ্চলের অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া।

শ্রমিকরা জানান, তারা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের জন্য চার শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। তবে তাদের দাবি ছিল ১৫ শতাংশ। এ ছাড়া আরও ছয়টি দাবি রয়েছে।

হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সাত দফা দাবিতে কাজ বন্ধ রেখেছেন। এর মধ্যে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গার্মেন্টস মালিক সংগঠন সূত্রে জানা যায়, নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে।

হামীম ও নিট এশিয়ার শ্রমিকেরা এরইমধ্যে কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না। তবে বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট না। তাদের ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবি। তাই শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ১২ কারখানায় ছুটি

আপডেট সময় ০৮:১৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪