ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

সাভার প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে সাভারের আশুলিয়ায় ফিল্মি স্টাইলে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তল ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে শুক্রবার আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, বরিশাল জেলার উজিরপুর থানার উটরা গ্রামের ইউনুছ রাড়ীর ছেলে মো. রুবেল রাড়ী (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মো. সিয়াম (২১) এবং নাটোর জেলার সিংড়া উপজেলার মো. মিরাজ (২০)।

তাদের রুবেল রাড়ীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা জেলার আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকার রাজাবাদশা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুটার বাপ্পি, কামরুল, জাকির হোসেন, রুবেল, তৈয়বসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রের মহড়া দেয়। একপর্যায়ে তারা মোটরসাইকেলে করে রাজাবাদশা মোড়ে অবস্থানরত পারভেজ নামে এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার জেরে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে পারভেজের পেট, পাঁজর ও হাতে গুলি লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পারভেজের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই গুলি ছোড়া ব্যক্তিদের গ্রেপ্তারে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬