ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

আশুলিয়ায় খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়া বেশ কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষের মুুখে শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আজ অধিকাংশই খুলে দেওয়া হয়েছে। সেগুলোতে শুরু হয়েছে উৎপাদন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলেও জানান তিনি।

শিল্পপুলিশ সূত্রে জানা যায়, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো কারখানায় অস্থিরতা দেখা যায়নি। এমনকি সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে।

বিজিএমইএ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্ট সময়ের জন্য ৮৬টি কারখানার বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু আজ বন্ধ ৮৬টি কারখনার মধ্যে ৫০টি কারখানা খুলে দেওয়া হয়েছে। সেগুলোতে উৎপাদন শুরু হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা বাকি ১৩৩ কারখানার মধ্যে ১২০টি কারখানা চালু হয়েছে। বর্তমানে সাধারণ ছুটি ঘোষণা হওয়া কারখানার সংখ্যা ১৩টি ও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে ৩৬টি। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে। আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

আশুলিয়ায় খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

আপডেট সময় ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪