ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা
‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদন্ত করতে গিয়ে সানির ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি লেনদেনের তথ্য পায় সিআইডি

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের!

বলিউড অভিনেত্রী সানি লিওন। ফাইল ছবি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্ণাটকের আলোচিত প্রায় ২ হাজার ৪০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার তদন্তে তার নাম উঠে আসায় তাকে নোটিশ পাঠিয়েছে কর্ণাটক সিআইডি। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় সানি লিওন অভিযুক্ত নন। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদন্ত করতে গিয়ে সানির ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি লেনদেনের তথ্য পায় সিআইডি। এরপর তার পারিশ্রমিক ও সংশ্লিষ্ট চুক্তিপত্রের নথি জমা দিতে বলা হয়।

তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির প্রধান শিবানন্দ নীলান্নাভার উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কর্ণাটক ও মহারাষ্ট্রের হাজারো মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছিলেন। অভিযোগ রয়েছে, বিনিয়োগকারীদের বছরে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।

তদন্ত কর্মকর্তাদের দাবি, সংগ্রহ করা অর্থের একটি অংশ চলচ্চিত্র প্রযোজনার কাজেও ব্যবহার করা হয়। সেই সূত্রে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র চামপিয়নের একটি আইটেম গানে অংশ নেওয়া সানি লিওনের নাম সামনে আসে।

‘ডিংগারা বিল্লি নানু’ গানে পারফর্ম করার জন্য সানি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই অর্থের উৎস বৈধ ছিল কি না এবং পুরো লেনদেন আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছিল কিনা।

সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা একটি ব্যাংক হিসাবের প্রায় ৩৬ হাজার ২০০ পৃষ্ঠার লেনদেন নথি পর্যালোচনা করেছেন। সেই বিশ্লেষণ থেকেই সানির অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শুধু সানি লিওন নন, সিনেমাটির সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

বর্তমানে মামলার মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে বহুল আলোচিত এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে সানি লিওনের নাম উঠে আসায় বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদন্ত করতে গিয়ে সানির ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি লেনদেনের তথ্য পায় সিআইডি

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের!

আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬