ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আধিপত্য নিয়ে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্ব, হামলায় গুলিবিদ্ধ ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড়ে গোলাগুলিতে বিএনপির দুই কর্মীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া গ্রামের জফু বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে আইনুল (৫৮) এবং একই এলাকার পথচারী আব্দুর রাজ্জাকের ছেলে নাছিম (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ২৬ নভেম্বর দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় পাকশী ৮নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর অপরপক্ষ অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগীদের পরিবার জানায়, রোববার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসে ছিলেন সেলিম, আইনুলসহ অন্যান্যরা। এ সময় অপর গ্রুপ ঘটনাস্থলে এসে শর্টগান ও পিস্তল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আইনুল ইসলাম, সেলিম বিশ্বাস ও পথচারী নাছিম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা যায়, ঈশ্বরদীতে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে স্থানীয় বিএনপির আরেকটি পক্ষের দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে হাবিবুর রহমান হাবিবের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাবেরী জানান, প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ সেলিম ও আইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেলিমের অবস্থা বেশি আশঙ্কাজনক, তার তলপেটে দুটি গুলি লেগেছে। পথচারী নাছিম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

আধিপত্য নিয়ে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্ব, হামলায় গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ০৮:২৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪