ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আদালত প্রাঙ্গণে আছাদুজ্জামানের ওপর হামলার চেষ্টা

আইএনবি ডেস্ক:সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার রিমান্ড শুনানি শেষে তাকে আদালত থেকে বের করার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক তার ওপর হামলার চেষ্টা করে। তবে পরিস্থিতি বুঝতে পেরে পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। ফলে ওই যুবকের হামলার চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আছাদুজ্জামান মিয়াকে বের করার সময় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, রিমান্ড শুনানি শেষে আসাদুজ্জামান মিয়াকে যখন আদালত থেকে বের করা হচ্ছিল তখন অজ্ঞাত পরিচয় ওই যুবক তাকে মারতে তেড়ে যান। কিন্তু আদালতের ফটকে পুলিশের বাধার কারণে তাকে না মারতে পেরে ওই যুবক পুলিশের সঙ্গে সঙ্গে আদালতের হাজত খানা পর্যন্ত যান। হাজতখানার গেটের সামনে পৌঁছানোর পর ওই যুবক পুলিশকে ধাক্কা দিয়ে প্রায় সাবেক ডিএমপি কমিশনারের কাছে চলে যান এবং তাকে মারতে হাত তোলেন। পরে পুলিশের বাধায় ব্যর্থ হয়ে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ওই যুবক।

এছাড়া আদালত থেকে সাবেক এই ডিএমপি কমিশনারকে বের করার সময় কয়েকজন নারী আইনজীবী তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এদিকে আছাদুজ্জামান মিয়াকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আদালত প্রাঙ্গণে সেনা সদস্যদেরও মোতায়ন করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

আদালত প্রাঙ্গণে আছাদুজ্জামানের ওপর হামলার চেষ্টা

আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪