ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আদালতে আগামী নির্বাচনে অংশ নিতে চেয়ে যা বললেন শাজাহান খান

আইএনবি ডেস্ক: আগামী নির্বাচনে অংশ নিতে সবার কাছে দোয়া চেয়ে আগ্রহের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

এদিন সকাল ১০টার দিকে তাকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পিছনে হাত দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয়। এসময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক।

উত্তরে তিনি বলেন, ‘আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।’

তখন ওই সাংবাদিক বলেন, ‘কি দোয়া করব?’

উত্তরে শাজাহান খান বলেন, ‘দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা।’

তখন ওই সাংবাদিক আবার বলেন, ‘সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন।

‘ তখন শাজাহান খান বলেন, ‘আমরা বারোটা বাজিয়েছি না, কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।’

পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এসময় তাদের হাতের হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর ১০ টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত থেকে তাকে হাজতখানায় নেওয়া হয়।

তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।’ এরপর তাকে গারদ খানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫