ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

সংগৃহীত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে সমাবেশ করে।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, পৌর যুবদলের সদস্যসচিব জিল্লুর রহমান জনি এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের কর্মসূচি শেষে থানায় এসে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

আপডেট সময় ১০:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬