ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

অভিনেত্রীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ!

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী কৃষি তাপন্ডার বাড়ি থেকে কয়েকদিন আগে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ।

কন্নড় চলচ্চিত্রজগতে ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় । বৈশাখ নামে ওই মৃত ব্যবসায়ী, সম্পর্কে কৃষির বন্ধু হতেন বলে জানা যায়। ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিলেন না, এ-ও জানা গিয়েছিল পুলিশ সূত্রে। অবশেষে ঘটনায় মুখ খুলেছেন কৃষি।

সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন কৃষি। সেখানে শোকপ্রকাশও করেছেন কন্নড় অভিনেত্রী। পাশাপাশি এই সময়টায় তিনি গোপনীয়তা বজায় রাখতে চান, এমনও জানিয়েছেন।

পুলিশি তদন্তে উঠে এসেছে, কৃষি বেঙ্গালুরুর পিআর নগরের যে ফ্ল্যাটে থাকতেন, সেখানেই আত্মঘাতী হয়েছেন বৈশাখ নামের ওই ব্যক্তি। এই প্রসঙ্গে অবশেষে নীরবতা ভেঙে কৃষি লিখেছেন, “আমি কখনও ভাবিনি, আমাকে এমন কিছু লিখতে হবে। আমার সত্যি শক্তি নেই। মানসিক জোরও নেই যে, এই বিষয়টি নিয়ে লিখব।” এ নিয়ে নীরব থাকার সিদ্ধান্তই নিয়েছিলেন কৃষি। কিন্তু ক্রমশ নানা রকমের জল্পনা তৈরি হচ্ছে এবং তাঁর পরিবার ও বন্ধুবান্ধবকেও নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তাই মুখ খুলেছেন তিনি।

কৃষি আরও লেখেন, “আমি আমার খুব কাছের এক জনকে হারিয়েছি। যে আমার পাশে সব সময়ে ছিল, আমার খেয়াল রেখেছিল ভাল মনে, তাকে আমি হারিয়েছি। ওকে হারিয়ে এক শূন্যতা তৈরি হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ক্ষতি ও এই শূন্যতা আমি কখনও ভুলতে পারব কি না, তা আমি জানি না।” বৈশাখের মৃত্যুর আগের থেকেই কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন কৃষি। তিনি লিখেছেন, “আমি দীর্ঘদিন ধরে মনের মধ্যে যন্ত্রণা পুষছি। তার উপরে এমন একটা ঘটনার পর থেকে আমি শোকগ্রস্ত। মনে হচ্ছে যেন, নিজের অনেকগুলো অংশ আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমার যেন শান্তিতে শোক পালন করারও সময় ও সুযোগ নেই। তার পরিবর্তে একজনের মৃত্যু নিয়ে অনবরত জল্পনা চলছে, সেগুলো আমাকে দেখতে হচ্ছে।” তাই এই সময়টায় নিজের জীবনকে ব্যক্তিগত রাখতে চাইছেন অভিনেত্রী।
সূত্র: আনন্দবাজার

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

অভিনেত্রীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ!

আপডেট সময় ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬