সাড়ে ৪ লাখ টাকা ঘাসের বস্তায় পাওয়া গেল!
ফেনী প্রতিনিধিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীর পরশুরামে ঘাসের বস্তা থেকে সাড়ে চার লাখ টাকাসহ রতন চন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরশুরামের সীমান্তবর্তী বাউরপাথর গ্রামে এ ঘটনা ঘটে।…