সারজিস আলমকে জরিমানা বৃহস্পতিবার, ০৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার করে পথসভা চালানোয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এ কারণে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আইএনবি ডেস্ক: