

কূটনৈতিক প্রতিবেদক: মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। উল্লেখ্য, ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মার্টিন লুথার কিং জুনিয়র। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও বলা হয়েছে, দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হয়।
দূতাবাস বন্ধ থাকাকালীন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করা যেতে পারে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews