/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাগ্নের হাতে মামা খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল রবিবার বিকেলে উপজেলা সনমান্দী এলাকায় মামা বাড়ির জায়গা-জমিতে মায়ের ভাগ দাবি নিয়ে ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন। এ ঘটনায় ভাগ্নে হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতের মামার নাম আবুল কাসেম (৫৫)। তিনি পশ্চিম সনমান্দী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল রবিবার বিকালে সনমান্দী এলাকায় নানা বাড়িতে এসে মামা আবুল কাসেমের কাছে মায়ের জায়গার ভাগ দাবি করে তার ভাগ্নে হৃদয় মিয়া। এক পর্যায়ে সে মামা বাড়ির গাছের কাঁঠাল পাড়তে শুরু করে। এসময় তাদের মধ্যেও শুরু হয়ে যায় বাকবিতন্ডা। একপর্যায়ে হৃদয় লাঠি দিয়ে আবুল কাসেমকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আবুল কাসেমকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও হৃদয়কে আটক করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁও থানার (ওসি) মনিরুজ্জাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আবুল কাসেম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাগ্নের হাতে মামা খুন

আপডেটের সময় : ০৭:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০