/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ জন।

নিহত নুর উদ্দিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন ও মোনায়েম খার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিনের ভাতিজা নূর উদ্দিন।

আহতদের সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

আপডেটের সময় : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০