/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে।

পুলিশ জানায় সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন চালাতো। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে। একই সাথে রোববার মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা

আপডেটের সময় : ০৬:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০