Dhaka , Tuesday, 25 August 2026

কুড়িগ্রামে ট্রাকচাপায় রিক্সাচালক নিহত

Update Time : 11:19:42 am, Thursday, 2 April 2020

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে নিহত রিক্সাচালক সাইফুল ইসলাম (৩৬)।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে স্থানীয় লোকজন ও ট্রাফিক পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলেও ট্রাকচালক বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে গেলে সবাই বাধ্য হয়ে সেটি ছেড়ে দেয়।

পুলিশ জানায়, আজ ব্যাটারিচালিত রিক্সাচালক সাইফুল ইসলাম রিক্সা চালিয়ে শহরের দিকে আসার পথে জিয়া বাজার এলাকায় আসলে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করলেও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট