Dhaka , Tuesday, 25 August 2026

ডামুড্যার কনেশ্বরে করোনা প্রতিরোধ সামগ্রি বিতরণ

Update Time : 05:28:26 pm, Monday, 30 March 2020

শরীয়তপুর প্রতিনিধি :

করোনা ভাইরাস প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নে মাস্ক,সাবান,জীবানুনাশক ঔষধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ৯৯ এসএসসি ব্যাচ-কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন সংগঠনের সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ খালিদ হাসান মিলুর সৌজন্যে  রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কনেশ্বর ইউনিয়নের বিভিন্ন মসজিদের মুসল্লী ও সাধারণ মানুষের মাঝে এই মাস্ক,সাবান,জীবানুনাশক ঔষধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিতরনকালে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুব আলম সোনাই , কনেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি জুলহাস সর্দার,সহ সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী, ডামুড্যা উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (মিবু), কনেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নিলয় , কনেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল সিকদার ,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মালেক মোল্লা,সহসভাপতি স্বপন তালুকদার -উক্ত সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন কাজী মোশারফ ,মাসুদ, মশিউর রহমান মাসুম,খালেক প্রমুখ।


প্রিন্ট