Dhaka , Tuesday, 25 August 2026

করোনার মধ্যেও বিক্ষোভ মিছিল

Update Time : 09:05:00 am, Monday, 30 March 2020

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করোনা আতঙ্ক উপেক্ষা করে বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের আব্দুল খালেক হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।

গত শনিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল করা হয়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত ২৪ মার্চ মঙ্গলবার দেশীয় অস্ত্র নিয়ে চরকাদাই গ্রামের মহির উদ্দিন, মোক্তার ও ছাত্তারের নেতৃত্বে একদল সন্ত্রাসী একই গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে আব্দুল খালেকের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে।

এ সময় আব্দুল খালেক গুরুতর আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তাঁর মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট