ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বখাটের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলোখি গ্রামে বখাটের ছুরিকাঘাতে আকলিমা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত আকলিমা স্বামী লিটন মিয়ার সঙ্গে বনিবনা না হওয়ায় একমাত্র ছেলেকে নিয়ে নিলোখি গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিলোখি গ্রামের মনির হোসেন বিয়ের প্রস্তাব দেন আকলিমাকে। বিয়েতে রাজি না হওয়ায় সোমবার রাতে আকলিমাকে ছুরিকাঘাত করেন মনির।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মনির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বখাটের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত

আপডেট সময় ১১:১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০