ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় মোকছেদ আলী আজু (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মরদেহটি লেমুবাড়ি হিজলাইন নদীর পাড় থেকে উদ্ধার করা হয়।

মোকছেদ আলী আজু লেমুবাড়ি এলাকার মৃত বছর উদ্দিন ওরফে বুচাই মিয়ার ছেলে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বার্তা২৪.কমকে জানান, সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন মোকছেদ আলী আজু। পরে আর বাড়ি ফেরেননি তিনি। মঙ্গলবার দুপুরে ওই এলাকায় মোকছেদ আলী আজুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হাফিজুর রহমান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০