ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বাইকচাপায় প্রাণ গেলো এক নারীর

সাভার প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া-তেঁতুলতলা শাখা সড়কে বেপরোয়া মোটরসাইকেল চাপায় কাওছার বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত কাওছার বেগম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দেওভান্ডার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। সে পরিবার নিয়ে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে কাওছার বেগম নামে ওই নারী তেঁতুলতলা এলাকার বাসা থেকে হেঁটে একই এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ওই নারী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ তার পরিবার বুঝে পেতে আবেদন করেছেন বলেও জানান তিনি। তবে বেপরোয়া গতির যান ও এর চালক সাগর নামে এক যুবককে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এ

ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় বাইকচাপায় প্রাণ গেলো এক নারীর

আপডেট সময় ০৭:৫৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০