/* */
Dhaka , Wednesday, 26 August 2026

কুমিল্লায় বিকাশ প্রতারক চক্রের মুলহোতা কামাল আটক

Update Time : 08:28:33 am, Saturday, 29 February 2020

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিকাশ প্রতারক চক্রের মুলহোতা কামাল নামে এক প্রতারককে আটক করেছেন র‌্যাব । আটককৃত কামাল নিজেকে কখনো পরিচয় দেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা কখনো পুলিশের বড় কর্তা। বিভিন্ন অফিসের নবাগত কিংবা অধস্তন কর্মকর্তাদের বিস্তারিত তথ্য জেনে নিয়ে সুযোগ বুঝেই হঠাৎ করে ফোন দিয়ে জরুরী টাকা বিকাশ করতে বলেন। তারপর টাকা উত্তোলন করে মোবাইলের সীমটি খুলে ফেলতো।

এভাবেই দীর্ঘ বছর ধরে বিকাশে চক্রটি প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। এমন অন্তত ২৪ টি অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে কুমিল্লা র‌্যাব ১১ এর একটি দল। অবশেষে গতকাল শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা বিকাশে প্রতারনা চক্রের মুল হোতা কামাল আহমেদ গ্রেপ্তার করে। আটক কামাল আহমেদ চাঁনপুর এলাকার মৃত আবদুর রহিম মিয়ার ছেলে।

শনিবার বেলা ১১ টায় কুমিল্লা শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুস সাকিব আটক বিকাশ প্রতারক চক্রের মুল হোতা কামাল আহমেদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, আটক মূলহোতা কামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের আটকের বিষয়ে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট