ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষককে মারধর করায় দুই ছাত্রের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজশাহীর মোহনপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে এক শিক্ষককে মারধর করার দায়ে দুই শিক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কেশরহাট পৌরসভার হলিদাগাছী গ্রামের রুবেল হোসেনের ছেলে নাদিম ইসলাম (২০) ও ইদ্রিস আলীর ছেলে আলী হোসাইন (২১)। তারা দুজনই কেশরহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, পরীক্ষা শেষ হওয়া মাত্রই নাদিম ইসলাম ও আলী হোসাইন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। তাদের বাধা দিলে আক্তারুল ইসলাম নামে এক শিক্ষকের শার্টের কলার ধরে মারপিট শুরু করে তারা। পুলিশ তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবগত করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষককে মারধর করায় দুই ছাত্রের কারাদণ্ড

আপডেট সময় ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০