আইএনবি ডেস্ক: বাংলাদেশে ‘ইতেহাদুলউম্মাহ’ নামক একটি নতুন জঙ্গিবাদী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য সামনে এনেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিরা ‘ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তুলে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উগ্রবাদ ও জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে এই নতুন দলের কোনো সম্পৃক্ততা আছে কি না এবং পলাতক কোনো জঙ্গি এর পেছনে রয়েছে কি না, সে বিষয়ে বর্তমানে গভীর তদন্ত চালানো হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার 
























