/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার

আইএনবি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সোমবার (১২ অক্টোবর ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ তল্লাশি অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস গণমাধ্যমকে জানান, ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করার পর এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিরাপদ হেফাজতে নেয়। পরবর্তীতে ককটেলগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ ও নিরাপদ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

মেজর তাপস আরও জানান, সাম্প্রতিক সময়ে এই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার

আপডেটের সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬