/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডাকাণ্ড: শূন্য হওয়া নারী আসনের ভোট ১২ নভেম্বর

আইএনবি ডেস্ক: রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে অনভিপ্রেত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দলীয় নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় জাতীয় সংসদের উক্ত আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে শূন্য হওয়া এই সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ১২ নভেম্বর ২০২৬ নির্ধারণ করে জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচনী তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে এবং পরবর্তীতে যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ঘোষিত দিনেই আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

রাড্ডাকাণ্ড: শূন্য হওয়া নারী আসনের ভোট ১২ নভেম্বর

আপডেটের সময় : ১১:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬