/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

আইএনবি ডেস্ক: রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ দেশের সাধারণ মানুষের কেউ কখনো অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে অটোরিকশার দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন, যা অত্যন্ত হাস্যকর। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে ওই নেতার নিজেরই প্রায় ৭০০টি অটোরিকশা রয়েছে।

ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে অবৈধভাবে কাউকে বসতে দেওয়া হবে না এবং ব্যবসায়ীদের এ বিষয়ে কড়া নজর রাখতে হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন কখনোই তা করবে না।

দখলমুক্ত ফুটপাতগুলোতে বর্তমানে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বা ভেঙে যাওয়া ফুটপাতগুলো সংস্কার করে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করে তোলা হচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন যে একটি বিশেষ রাজনৈতিক দল ফুটপাতের হকারদের ডেকে নানা ধরনের উসকানিমূলক পরামর্শ দিচ্ছে। জনস্বার্থের বিরুদ্ধে কেউ নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

আপডেটের সময় : ০৬:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬