/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

আইএনবি ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি ব্যাগের ভেতর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এছাড়া পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, মাঠে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। তবে এই বিস্ফোরকগুলো সেখানে কে বা কারা রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেটের সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬