/* */
Dhaka , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ

কদমতলীতে ছিনতাইয়ের অভিযোগে মারধর, যুবকের মৃত্যু

আইএনবি ডেস্ক: রাজধানীর কদমতলীতে ছিনতাইয়ের অভিযোগে ধস্তাধস্তির সময় মারধরে মো. জনি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শ্যামপুরের বড়ইতলা এলাকায় আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, নিহত জনির বাবার নাম তোতা মিস্ত্রী। জনি পরিবার নিয়ে শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলিতে থাকতেন।

কদমতলী থানার পুলিশ জানায়, বড়ইতলা এলাকায় দুই ব্যক্তির পথরোধ করে তিন ছিনতাইকারী। এসময় তাদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও স্থানীয়রা একজনকে আটক করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনিকে উদ্ধার করে। পরে সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নাঈম ইসলাম জানান, জনি পেশায় রিকশাচালক ছিলেন। শুক্রবার রাতে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। শনিবার সকালে খবর পেয়ে ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে জনির মরদেহ শনাক্ত করেন তিনি।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ই বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে প্রাণহানি বেড়ে ৬৩৩, এখনো নিখোঁজ ২ হাজারেরও বেশি মানুষ

কদমতলীতে ছিনতাইয়ের অভিযোগে মারধর, যুবকের মৃত্যু

আপডেটের সময় : ১২:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬