ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: পাটওয়ারী দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বড় জয়ে শুরু অস্ট্রেলিয়ার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও সরকারের কড়া সমালোচনা করেন

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: পাটওয়ারী

সংগ্রহীত ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর শাহবাগে আয়োজিত বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও সরকারের কড়া সমালোচনা করেন।

সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের ডাকা এই কর্মসূচিতে তিনি স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি জানান।

সমাবেশে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের ওপর ‘মুজিববাদী বয়ান’ চাপিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের আন্দোলনের রক্তের মধ্য দিয়ে সেই ধারা থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। যার বাপ বলেছিলেন ‘উই রিভল্ট’, তারই সন্তান তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, ‘আপনি যদি মুজিববাদের পথে যেতে চান, মনে রাখবেন আওয়ামী লীগের চেয়ে বড় মুজিববাদী হতে পারবেন না।’ তিনি দাবি করেন, জনগণ এ ধরনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে।

সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও নাগরিকদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা নাকে খত দিয়ে পদত্যাগ করুন। আর যদি সম্মানের সঙ্গে পদত্যাগ না করেন, তাহলে এ দেশের জনগণ টেনে-হিঁচড়ে পদত্যাগ করাতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু তিনি আমাদের সীমান্তের হত্যাকাণ্ড, পুশইন দেখেন না। আপনার চোখে শুধু ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায় সেই পথে আপনি তারেক রহমানের পথ ধরে হাঁটছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনিও মুজিববাদের পথ ধরে হাঁটার চেষ্টা করেন, তাহলে আপনাকেও শায়েস্তা করার জন্য আমরা প্রস্তুত আছি। তখন আপনি কোন খলিল ভাই, আমরা তা চিনব না।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও সরকারের কড়া সমালোচনা করেন

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: পাটওয়ারী

আপডেট সময় ১২:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬