ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের শহরের নতুন বাহারছড়া এলাকায় শুক্রবার (৩ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ১২টি বসতঘর পুড়ে গেছে । নিহত হয়েছে এক শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া একটি ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, সন্ধ্যা ৭টার দিকে বদিউল আলমের মালিকানাধীন ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০