ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮২ কোটি টাকার মাদকদ্রব্য বিজিবি’র অভিযানে জব্দ

আইএনবি নিউজ: গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে সর্বমোট ৮২ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। বুধবার বিজিবির সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১২ লাখ ১১ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ হাজার ৩৫১ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৭৬ বোতল বিদেশী মদ, ৬শ’ বত্রিশ লিটার বাংলা মদ, ৮শ’ ৬১ ক্যান বিয়ার, ৮শ’ ৪৭ কেজি গাঁজা, ৭২০ গ্রাম হেরোইন এবং ৭৯ হাজার ৬৬১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৯৮ গ্রাম স্বর্ণ, ৫ হাজার ৬৫১টি ইমিটেশন গহনা, ১ লাখ ৪৮ হাজার ৬৭১টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭শ’ ৬৩টি শাড়ি, ২ হাজার ৪৯টি থ্রিপিস/শার্টপিস, ১ হাজার ৫শ’ ৪০টি তৈরি পোশাক, ৯৯ মিটার থান কাপড়, ২টি কষ্টি পাথরের মূর্তি, ২১ হাজার ১শ’ ৫৩ ঘনফুট কাঠ ও ৫ হাজার ১শ’ ৩৯ লম্বাফুট কাঠ, ৯শ’ ৯৬ কেজি চা পাতা, ১২টি ট্রাক, ১৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২৭টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৪২টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক এবং ৪০৭ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৩ জন বাংলাদেশী নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৮২ কোটি টাকার মাদকদ্রব্য বিজিবি’র অভিযানে জব্দ

আপডেট সময় ০২:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০