ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি: নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

নাটোর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে রাজশাহীগামী নান্নু পরিবহন নামে যাত্রীবাহী বাসের সাথে নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নান্নু পরিবহনের হেলপার লিখন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আহত ২০ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. শাহ রিয়াজ ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৭:০০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০