ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বন্ধু মিলে এক গার্মেন্টস কর্মীকে (২১) পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুুপুরে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। এ বিষয়ে সোমবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের হাজী জলিল মিয়ার ৮ম তলা বাড়ির ৩য় তলায় এ ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- পটুয়াখালীর গলাচিপা থানার রতনপুরের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সোহান হাওলাদার(২১) ও কুমিল্লার দাউদকান্দির ভবানীপুরের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মেহেদী হাসান (১৯)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ

আপডেট সময় ১০:৫০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯