ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজিবির জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত হতে জব্দকৃত ২ কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি মাল্টিপারপাস শেড হলে এক আলোচনা সভা শেষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এবং তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত হতে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এস এম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী পিএসসি।

এতে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোর্শেদ সহ সুশীল সমাজের নাগরিক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে ইয়াবা, ভায়াগ্রা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বিজিবির জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময় ০৩:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯