ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিফেরত মেয়েকে আনতে গিয়ে বাবা সড়ক দুর্ঘটনায় নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে আজ ভোরে মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

নিহত অনু মিয়া চুনারুঘাট উপজেলার ঈগলতলী গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনু মিয়ার তিন মেয়ে সৌদিআরব থাকেন। বড় মেয়ে সেলিনা আক্তার সকাল ১০টায় দেশে আসবেন বলে বাবাকে জানায়। তাকে আনতে অনু মিয়া পরিবারসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অনু মিয়ার অবস্থা অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিফেরত মেয়েকে আনতে গিয়ে বাবা সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় ০৭:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯