ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপর ৩টায় কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনির সামনে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সিএনজি চালক জামান আহমেদ (৩২), যাত্রী মেজবাহ উদ্দিন (৪০) ও তার মা মাহমুদা খাতুন, স্ত্রী রুনা খাতুন (২৬) এবং ছেলে রুসদী (৭)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে রাজশাহী যাওয়ার পথে লালন শাহ সেতু সংলগ্ন যাত্রীছাউনির সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক এবং মেজবাহ উদ্দিনের স্ত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মেজবাহউদ্দিন ও তার ছেলে এবং মা মাহমুদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

ওসি (হাইওয়ে) জয়নুল আবেদিন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লালনশাহ সেতু সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে এই দুর্ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

আপডেট সময় ০১:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯