/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

গণহত্যায় জড়িত নন, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবেন: আসিফ মাহমুদ

আইএনবি ডেস্ক:স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গণহত্যায় জড়িত নয়, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই ।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ করেছেন, কিন্তু কোনো অন্যায়, গণহত্যা বা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। কেউ নির্বাচন করতে চাইলেও বাধা নেই।’

‘কিন্তু কেউ যদি গণহত্যায় অভিযুক্ত থাকে, তাহলে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না,’ বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয়’ এমন মত জানিয়ে উপদেষ্টা বলেন, ‘একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো সিদ্ধান্ত হবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে।’

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণহত্যায় জড়িত নন, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবেন: আসিফ মাহমুদ

আপডেটের সময় : ১২:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫