/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

বিডিআর বিদ্রোহ: বিশেষ আদালতের এজলাসে আগুন

আইএনবি ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য বসা অস্থায়ী আদালতের এজলাস পুড়ে গেছে। ফলে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বসছে না আদালত।

দুপুরে বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ্ব মো. বোরহান উদ্দিন।

তিনি বলেন, আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মত অবস্থা নেই। বিচারক আমাদের দুই পক্ষকে আজকে ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনো নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করবো। দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শুরু করা হবে।

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য আস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এমনকি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। কিছুক্ষণ পর পর আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশে মিছিল করছেন তারা। যার ফলে বকশীবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কেও ধীর গতিতে যান চলাচল করছে।

অন্যদিকে বকশী বাজার মোড়সহ আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।

বুধবার রাতে দুর্বৃত্তরা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে আজলাস কক্ষে আগুন দেয়। এতে পুড়ে যায় পুরো এজলাস কক্ষ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিডিআর বিদ্রোহ: বিশেষ আদালতের এজলাসে আগুন

আপডেটের সময় : ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫