ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেনকে ১০০ ইয়াবাসহ বুধবার (১৮) ডিসেম্বর) সকালে ইউনিয়নের খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের খালিশপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী ইউপি সদস্য ইকবাল হোসেনকে ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ইকবাল দীর্ঘদিন থেকে এলাকায় মাদকব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯