/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আইএনবি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলী হুসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) আলী হুসেনের আত্মীয় পরিচয়কারী মফিজুল ইসলাম সানা মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা কোনো তদন্ত চলছে কি না ২০ কর্মদিবসের মধ্যে তা উত্তরা-পূর্ব থানা পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজমপুর-হাউজবিল্ডিং এলাকায় আলী হুসেন যান। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেটের সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪