/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আইএনবি ডেস্ক: রাজধানী ঢাকার বাতাস আজ শনিবার ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে রেকর্ড হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে এদিন সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।

এদিন বায়ুদূষণে ঢাকার শীর্ষ এলাগুলোর মধ্যে ছিল- গুলশান-২-এর রব ভবন এলাকা (২৮৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৭), গুলশান লেক পার্ক (২৫৮), ঢাকাস্থ মার্কিন দূতাবাস (২৪৮), সাভারের হেমায়েতপুর (২৪৫), বেচারাম দেউড়ি (২৪৩), তেজগাঁওয়ের সান্তা টাওয়ার এলাকা (২৪১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২২৩) এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২২)।

শনিবার বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছিল ভারতের রজধানী শহর দিল্লিতে। ৪৬১ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে ছিল। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর এবং ভারতের কলকাতা। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ৩৫২ এবং ২৮৩।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আপডেটের সময় : ০৫:৪২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪