/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধিদল ঢাকায়

আইএনবি ডেস্ক:শুক্রবার (২২ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

প্রতিনিধিদলটি আগামী ২২ থেকে ২৫ নভেম্বর ঢাকায় থাকবে। প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ। এছাড়াও আছেন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

ঢাকা সফরের প্রথম দিনে বাংলাদেশের শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সফরকালে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধিদলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তম সহায়তার বিষয়ে আলোচনা করবে।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলের এ সফর অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধিদল ঢাকায়

আপডেটের সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪