/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, ‘ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

জাহাঙ্গীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

আপডেটের সময় : ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪