/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম চালু

আইএনবি ডেস্ক:বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।

এরই মধ্যে পুনরায় থানা কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এখন পর্যন্ত দেশে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর জানায়, দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সারা দেশে ৫৯৯ থানার কার্যক্রম চালু

আপডেটের সময় : ১০:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪